আবাস প্লাস যোজনার তদন্ত করতে নামলো রাজারহাটের বিডিও
আবাস প্লাস যোজনার তদন্ত করতে নামলো রাজারহাটের বিডিও ঋষিকা দাস
আবাস প্লাস যোজনার দুর্নীতি নিয়ে গোটা রাজ্য
জুড়ে হইচই হচ্ছে। সুপার চেকিং করতে আশা, অঙ্গনওয়াড়ী কর্মীদের পাশাপাশি রাস্তায় নেমেছেন
বিডিও, ওসি প্রমুখ।আবার তালিকা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় ঘুরছেন জেলা শাসকরা। তাই প্রশাসনের
কোপ থেকে বাঁচতে এবং তালিকায় নিজের নাম রেখে অনুদান পেতে নানান ফন্দি বার করছেন উপভোক্তারা। 17 DECEMBER 2022 বৃহস্পতিবার তেমন কিছু নমুনা দেখা গেল রাজারহাট ব্লকে। এদিন চাঁদপুর গ্রাম পঞ্চায়েত
এলাকায় তালিকা অনুযায়ী পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজারহাটের বিডিও ঋষিকা দাস
ও রাজারহাটের আইসি জামাল হোসেন। অভিযোগ, তাঁদের চোখে ধুলো দিতে কেউ গোয়ালে রেখেছেন
আই কার্ড, আধার কার্ড। আবার কারও রান্নাঘরে রাখা কাঁথা, বালিশ, লেপ- কম্বল। যা দেখে
হতবাক আধিকারিকরা।
