Posts

Showing posts from January, 2023

নিউ টাউনের সবচেয়ে পুরানো “বলাকা” আবাসনে অগ্নিকান্ড

Image
  ২রা ডিসেম্বর ২০২২  বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ আগুন লাগার ভয়াবহ ঘটনাটি ঘটেছে নিউ টাউনের সবচেয়ে পুরানো “বলাকা” আবাসনে । একশন এরিয়া ১ এর একেবারে দক্ষিণ-পশ্চিম প্রান্তে সিজি ব্লকে ২০০৩ সালে হিডকো এই আবাসন  তৈরি করেছিল মূলত আর্থিক ভাবে পিছিয়ে থাকা সাধারণ মানুষের জন্য। যেখানে ২৭ টি ব্লকে মোট ৯২৮ টি ফ্ল্যাট আছে। বেশিরভাগ টাওয়ার চারতলা এবং ওয়ান বিইএচকে ফ্ল্যাট যুক্ত। ওই আবাসনের বি ৯ ব্লকের ১/৪ ফ্ল্যাটে আচমকাই অগ্নিকাণ্ডের ফলে বিস্ফোরণে কেঁপে ওঠে নিউ টাউন থাকদাঁড়ি অঞ্চল। ভরদুপুরে এই অগ্নিসংযোগের খবর পেয়ে ধাপে ধাপে দমকলের পাঁচটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। ঘটনাস্থলে ছুটে যায় নিউ টাউন থানার পুলিশও। দমকল বাহিনী ও পুলিশ উভয়ের প্রচেষ্টায় ঘন্টা দুয়েকের মধ্যে আবাসনের আগুন নিয়ন্ত্রণে আসে। এদিন দুপুরের নিউ টাউনে বলাকা আবাসনে ভয়ংকর এই অগ্নিকাণ্ডের জেরে দোতলার একটি ফ্ল্যাটে আটকে পড়েন বয়স্ক এক বৃদ্ধা। তাঁর শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে। 

চালু হল বিধাননগর পুলিশের “রক্ষক” পরিষেবা

Image
উৎসবের মুখে নাগরিকদের আরও উন্নত পরিষেবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে ট্রাফিক বিভাগের জন্য একগুচ্ছ মোটরবাইক পথে নামল বিধাননগর পুলিশ। 'রক্ষক' নামে নতুন সেই ১০ টি বাইক পরিষেবার সূচনা করেন কমিশনারেটের পুলিশ কর্তারা। রবিবার তারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিধাননগর পুলিশের নগরপাল গৌরব শর্মা-সহ অন্যান্য আধিকারিকরা। কমিশনারেট সূত্রে খবর, অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত নয়া ১০টি মোটরবাইকে পথে নামান হয়েছে। যা মজবুত ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি টহলদারি ডিউটিতেও ট্রাফিক বিভাগে বিরাট সহায়তার কাজ করবে নয়া বাইক পরিষেবা রক্ষক।

সিপিএমের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

Image
  সিপিএমের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এবার ভাঙড়ের হাতিশালাতে এই মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় পাঁচ জন সিপিএম কর্মী আহত হন বলে খবর।রবিবার সকালে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে নিউ টাউন লাগোয়া হাতিশালা সিক্স লেনে। ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে। তবে পুলিশ এখনও কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। 

আবাস প্লাস যোজনার তদন্ত করতে নামলো রাজারহাটের বিডিও

Image
  আবাস প্লাস যোজনার তদন্ত করতে নামলো রাজারহাটের বিডিও ঋষিকা দাস আবাস প্লাস যোজনার দুর্নীতি নিয়ে গোটা রাজ্য জুড়ে হইচই হচ্ছে। সুপার চেকিং করতে আশা, অঙ্গনওয়াড়ী কর্মীদের পাশাপাশি রাস্তায় নেমেছেন বিডিও, ওসি প্রমুখ।আবার তালিকা খতিয়ে দেখতে পাড়ায় পাড়ায় ঘুরছেন জেলা শাসকরা। তাই প্রশাসনের কোপ থেকে বাঁচতে এবং তালিকায় নিজের নাম রেখে অনুদান পেতে নানান ফন্দি বার করছেন উপভোক্তারা। 17 DECEMBER 2022 বৃহস্পতিবার তেমন কিছু নমুনা দেখা গেল রাজারহাট ব্লকে। এদিন চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তালিকা অনুযায়ী পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজারহাটের বিডিও ঋষিকা দাস ও রাজারহাটের আইসি জামাল হোসেন। অভিযোগ, তাঁদের চোখে ধুলো দিতে কেউ গোয়ালে রেখেছেন আই কার্ড, আধার কার্ড। আবার কারও রান্নাঘরে রাখা কাঁথা, বালিশ, লেপ- কম্বল। যা দেখে হতবাক আধিকারিকরা।