নিউ টাউনের সবচেয়ে পুরানো “বলাকা” আবাসনে অগ্নিকান্ড
২রা ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ আগুন লাগার ভয়াবহ ঘটনাটি
ঘটেছে নিউ টাউনের সবচেয়ে পুরানো “বলাকা” আবাসনে । একশন এরিয়া ১ এর একেবারে দক্ষিণ-পশ্চিম
প্রান্তে সিজি ব্লকে ২০০৩ সালে হিডকো এই আবাসন
তৈরি করেছিল মূলত আর্থিক ভাবে পিছিয়ে থাকা সাধারণ মানুষের জন্য। যেখানে ২৭ টি
ব্লকে মোট ৯২৮ টি ফ্ল্যাট আছে। বেশিরভাগ টাওয়ার চারতলা এবং ওয়ান বিইএচকে ফ্ল্যাট যুক্ত।
ওই আবাসনের বি ৯ ব্লকের ১/৪ ফ্ল্যাটে আচমকাই অগ্নিকাণ্ডের ফলে বিস্ফোরণে কেঁপে ওঠে
নিউ টাউন থাকদাঁড়ি অঞ্চল। ভরদুপুরে এই অগ্নিসংযোগের খবর পেয়ে ধাপে ধাপে দমকলের পাঁচটা
ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। ঘটনাস্থলে ছুটে যায় নিউ টাউন থানার পুলিশও।
দমকল বাহিনী ও পুলিশ উভয়ের প্রচেষ্টায় ঘন্টা দুয়েকের মধ্যে আবাসনের আগুন নিয়ন্ত্রণে
আসে। এদিন দুপুরের নিউ টাউনে বলাকা আবাসনে ভয়ংকর এই অগ্নিকাণ্ডের জেরে দোতলার একটি
ফ্ল্যাটে আটকে পড়েন বয়স্ক এক বৃদ্ধা। তাঁর শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গেছে।
